1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মেরিনা আক্তার (২২)।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) রাত ৭টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পকেট গেইট এলাকার আশরাফ টেলিকম নামের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উক্ত এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মেরিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News