
বিশ্ববাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সব ধরনের স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। শরিবার (৬ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭unique হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুনও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছিল বাজুস। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে।
স্বর্ণের পাশাপাশি এবার বড় পতন হয়েছে রুপার দামেও। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ hide হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা করা হয়েছে। এর আগে ২ জুন ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে চলতি বছর রুপার দাম মোট ৪২ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ২২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে।
Leave a Reply