
১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে: তথ্য উপদেষ্টাবিদ্যুতের দাম বাড়ানোর পরও আগামী বাজেটে এ খাতে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রাথমিকভাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। তবে সরকারের আপিলের পর আবাসিক লাইফলাইন গ্রাহক (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের গ্রাহকদের (৫১-৭৫ ইউনিট) জন্য এই মূল্য বৃদ্ধি কার্যকর করা হয়নি। এর ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক আগের হারেই বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাচ্ছেন।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় করতে হয়েছে। তবে সরকার পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ালেও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। গণপরিবহন, পণ্যবাহী ট্রাক এবং কৃষিখাতে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর যেন সরাসরি আর্থিক চাপ না পড়ে, সেজন্যই ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি।
Leave a Reply