1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার ভোররাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বড়বাড়ি বিওপি এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫ সংলগ্ন প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে ওই ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

বিজিবি জানায়, তাদের টহল দল দ্রুত বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা শূন্যরেখা থেকে কিছুটা ভেতরে ভারতীয় অংশে অবস্থান করছে।

ঘটনার পর সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবির হস্তক্ষেপে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News