1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের মাত্র চার দিনের মাথায় যুক্তি-তর্ক শেষ করে আগামী ৭ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে মামলার যুক্তিতর্ক পর্ব শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, মামলার ১৬ জন সাক্ষীর জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ উঠে এসেছে। এছাড়া প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক বক্তব্যও অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব বিবেচনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানান তিনি।

অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত দুই আসামির আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তাই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন জানান তারা।

গত ১ জুন মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ২ জুন রামিসার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন। পরে ৩ জুন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

সব কার্যক্রম শেষে আদালত আগামী ৭ জুন মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News