1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: দুইজন গ্রেফতার, উদ্ধার তামার তার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রঞ্জন চন্দ্র (২৬) ও রেজাকুল ইসলাম (৩২)।

সিটিটিসি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনাটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তদন্তের অংশ হিসেবে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরির কথা স্বীকার করেন।

রঞ্জন জানান, চুরি করা ৮ কেজি ২০০ গ্রাম ওজনের তামার তার তিনি গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে একুশে হল এলাকার ওই ভাঙারি দোকান থেকে রেজাকুল ইসলামকে গ্রেফতার করে। পরে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে চুরি যাওয়া সম্পূর্ণ তামার তার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। চক্রটির মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News