1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

অক্সিজেন সংকট ও অবহেলায় আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, বদ্ধ কক্ষে পর্যাপ্ত অক্সিজেনের অভাব এবং অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতিই শিশুদের মৃত্যুর প্রধান কারণ। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, হাসপাতালের ভবনটি চিকিৎসাসেবা দেওয়ার জন্য উপযুক্ত ছিল না। নবজাতকদের রাখা কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যা শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় হাসপাতালের নার্সদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হয়েছে। তিনি জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার তদন্তে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে কমিটি আংশিক প্রতিবেদন জমা দিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য ৩ জুন পর্যন্ত সময় চায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News