1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বেনাপোলে এনসিপি নেতার গাড়িতে হামলার অভিযোগ, ৪ জন আহত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদ রয়েছেন।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের মধ্যে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতা রয়েছেন।

হামলায় কারা জড়িত ছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বেনাপোল সীমান্ত এলাকায় চলমান পুশ-ইন পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল সেখানে সফর করছে বলেও জানা গেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News