
ঢাকাসহ দেশের ৪১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে এবং কিছু এলাকায় স্বস্তির আবহাওয়া তৈরি হতে পারে।
Leave a Reply