1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

দেশের জনগণের স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রথম পর্যায়ে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। সফল হলে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

এ উদ্যোগের আওতায় রক্ত, ইউরিন, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষ মেডিকেল কিট বক্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News