
দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে। বিগত সময়ে অনিয়ম ও লুটপাটের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী জানান, দেশকে ঋণনির্ভরতা থেকে বের করে এনে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সরকারের ঘোষিত ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply