1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা: আইনমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে সরকারের প্রত্যাশা।

রোববার (৩১ মে) সকালে জেলা পরিষদের আয়োজনে শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যার ঘটনায় আমাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আদালতের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।”

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। বিরোধী দল পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে এবং সরকার এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সবার দায়িত্ব। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে তিনি আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News