1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“দর্শনা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে) ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল দর্শনা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News