1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু, দেশে ফিরলেন প্রথম ৫ হাজারের বেশি হাজি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

 

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই শুরু হয় হজযাত্রীদের ফিরতি যাত্রা।

প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অবতরণের পর প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানি প্রদান করা হবে।

এর আগে গত ১৭ এপ্রিল হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং সর্বশেষ হজ ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয় ২১ মে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News