
ছাব্বিশ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ এবং ২০২২ বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ী দলের ১৭ জন খেলোয়াড় এবারও দলে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। ডিফেন্ডার হিসেবে রয়েছেন লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা। মিডফিল্ডে আছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড লাইনে আছেন অধিনায়ক লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।
Leave a Reply