1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: বিএনপির রিজভী; গরুর হাটে চাঁদাবাজি দমন হয়েছে”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, রাতারাতি কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যায় না, এমনকি বিদেশেও তা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কতটা তৎপর—সেটিই গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি দাবি করেন, এবারের ঈদযাত্রায় যানজট তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল এবং মানুষ আগের মতো ঈদের দিন বাড়ি পৌঁছাতে দেরি করেনি। এ সময় তিনি বিরোধীদলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

এদিকে, ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার সকাল ১১টায় রাজধানীতে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান বিএনপির এই নেতা। এ কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন। পরে দলটি রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News