1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

কাতার থেকে গ্রেফতার আব্রাহাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোবারক মন্ডল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন শ্রীনিবাসদী সাকিনের বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশে মস্তকবিহীন অবস্থায় আব্রাহাম খান প্রকাশ আলীম খান (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মোবারক মন্ডল (৪৭)-কে ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে আদালতে সোপর্দ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

মঙ্গলবার (২৭ মে ২০২৬) সকাল ৬টার দিকে আসামিকে বাংলাদেশে আনা হয় এবং পরে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে আড়াইহাজার থানাধীন শ্রীনিবাসদী এলাকায় একটি বালুর মাঠ সংলগ্ন সড়কের পাশে মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি আব্রাহাম খান প্রকাশ আলীম খান (২৭)। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই তদন্তে আরও জানা যায়, এ ঘটনায় আগে গ্রেফতার হওয়া রুহুল আমিন প্রকাশ রাব্বি (২৬)-কে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা মহানগরীর মধ্য বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্তে উঠে আসে, ব্যক্তিগত সম্পর্ক ও ব্ল্যাকমেইলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে মূল পরিকল্পনাকারী মোবারক মন্ডল বিদেশে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ইন্টারপোলের মাধ্যমে কাতার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, নিহতের খালা ও আরও অজ্ঞাতনামা আসামিরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News