
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (২৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি স্পষ্টভাবে জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে “বৈধ ও নিশ্চিত প্রতিশোধ” নেওয়ার অধিকার ইরান সংরক্ষণ করে।
এর আগে একই দিন দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনী নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাকে ওয়াশিংটন “আত্মরক্ষামূলক” পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন স্থল ও নৌসেনাদের রক্ষায় এই হামলা চালানো হয়েছে। বিশেষ করে মাইন স্থাপন চেষ্টারত স্পিডবোট এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয় বলে দাবি করা হয়।
Leave a Reply