1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মেট্রোরেল স্টেশনের নিচের অবৈধ পশুর হাট উচ্ছেদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে কেন্দ্র করে দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফেরাতে কঠোর অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে ও সড়কের অংশ দখল করে অবৈধভাবে পশু বেঁধে রাখার কারণে সৃষ্ট যানজট দ্রুত সরিয়ে দিয়ে এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ডিএনসিসির আওতাধীন অন্যতম বৃহৎ ও উচ্চ ইজারামূল্যের এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে কোরবানির পশু আনা হচ্ছে। বড় আকারের গরুর উপস্থিতি ক্রেতাদের আগ্রহ বাড়ালেও নির্ধারিত সীমানার বাইরে পশু রাখায় মেইন সড়কে চাপ সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে ডিএমপি উত্তরা বিভাগ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেয় এবং ট্রাফিক ডাইভারশন কার্যকর করে। পরে সংশ্লিষ্ট হাট ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে সড়ক দখল করে পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা আরোপ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News