1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর নিরাপদ থাকবে না: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

 

মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর জন্য এই অঞ্চলের শক্তিগুলো আর কোনো “ঢাল” হিসেবে কাজ করবে না এবং ওয়াশিংটনের জন্য এখানে কোনো “নিরাপদ আশ্রয়স্থল” থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

এদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত কয়েক মাস ধরে চলা সংঘাত নিরসনে সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলমান থাকলেও এমন কঠোর অবস্থান নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সংঘাতের পর ইরানের নেতৃত্বে পরিবর্তন আসে এবং মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসম্মুখে না এসে মূলত ডিজিটাল মাধ্যম ও বিবৃতির মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও বার্তা প্রদান করছেন বলে জানা যায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News