1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

“উত্তর প্রদেশে ঈদুল আজহা নিয়ে নতুন নির্দেশনা: খোলা জায়গায় কুরবানি ও সড়কে নামাজে নিষেধাজ্ঞা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, খোলা জায়গা বা জনসমাগমস্থলে কুরবানি দেওয়া যাবে না এবং রাস্তা বন্ধ করে ঈদের নামাজ পড়ারও অনুমতি থাকবে না।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করা যাবে না। শুধুমাত্র পূর্বনির্ধারিত নির্দিষ্ট স্থানে কুরবানির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি উৎসবকে ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলেও তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ঈদের নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করা যাবে না। এছাড়া ‘নিষিদ্ধ পশু’ কুরবানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না। একই সঙ্গে উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গেও ঈদুল আজহা ঘিরে কুরবানি ও পশু জবাই সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যা স্থানীয় পশু বাণিজ্যে প্রভাব ফেলেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News