1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ইনজুরির শঙ্কা, ম্যাচের মাঝপথে মাঠ ছাড়লেন মেসি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

বিশ্বকাপের আগে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

সোমবার (২৫ মে) এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে হঠাৎই মাঠ ছাড়েন তিনি। ৭৩তম মিনিটে বদলির ইঙ্গিত দেওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সরাসরি টানেলে চলে যান মেসি। এ সময় তাকে পায়ের পেছনের অংশে অস্বস্তি বোধ করতে দেখা যায়।

বৃষ্টিভেজা ও পিচ্ছিল মাঠে কোনো সংঘর্ষ ছাড়াই অস্বস্তিতে পড়েন ৩৮ বছর বয়সী এই তারকা। তার বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।

বিশ্বকাপ শুরুর আগে এমন পরিস্থিতি আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছে। মায়ামির মেডিকেল টিম বর্তমানে মেসিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপ হতে পারে মেসির শেষ বিশ্বমঞ্চ, তাই এই চোট ঘিরে বাড়ছে সমর্থকদের দুশ্চিন্তা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News