1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

“দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু; মোট মৃত্যু ৫১২”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ৪২৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News