1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“তেজগাঁওয়ে ইভি গাড়ির প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত বিদ্যুৎচালিত (ইভি) গাড়ির একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি এ প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের আধুনিক যানবাহন প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল বিদ্যুৎচালিত কাভার্ড ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল। এ সময় তিনি প্রদর্শনী প্রাঙ্গণে কিছু যানবাহন চালিয়েও দেখেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনী শেষে তিনি ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি খালখনন কর্মসূচি পরিদর্শন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

এছাড়া বিকেলে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News