1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

“চীনের কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ; নিহত অন্তত ৯০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং এখনো নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের আগে খনিতে কার্বন মনোক্সাইডের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। কয়েকটি সূত্রের দাবি, খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করেছিল।

চীনের কয়লাখনিগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, তদারকির ঘাটতি এবং দুর্নীতির কারণে দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে থাকে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানায়, খনির তদারকির দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট Xi Jinping দেশজুড়ে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লাখনি অঞ্চল। গত বছর অঞ্চলটি থেকে এক বিলিয়নের বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে China বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News