
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (ইউএসসিআইএস)। খবর রয়টার্সের।
শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়। ইউএসসিআইএস জানায়, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কেউ গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থা আইনের উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হবে এবং বিভিন্ন ধরনের ফাঁকফোকর ব্যবহারের সুযোগ কমানো হবে।
তবে শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী একটি সংস্থা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে ঝুঁকিপূর্ণ মানুষদের আবারও বিপজ্জনক পরিস্থিতিতে ফিরে যেতে বাধ্য করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ভিসা নীতি কঠোর করা এবং একাধিক ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে।
Leave a Reply