1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান, শুরু হয়েছে ড্রোন উৎপাদন : সিএনএন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

ইরানের সামরিক সক্ষমতা প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত পুনর্গঠিত হচ্ছে এবং দেশটি ইতোমধ্যে পুনরায় ড্রোন উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার (২১ মে) মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতির সময় থেকেই ইরান ড্রোন উৎপাদন পুনরায় শুরু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো দ্রুত পুনর্গঠন করছে দেশটি।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার উৎপাদন সক্ষমতা দ্রুত ফিরিয়ে আনছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই দাবিও প্রশ্নের মুখে পড়েছে, যেখানে বলা হয়েছিল হামলায় ইরানের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদে ধ্বংস হয়ে গেছে।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, কিছু গোয়েন্দা মূল্যায়নে ধারণা করা হচ্ছে, মাত্র ৬ মাসের মধ্যেই ইরান তাদের ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারে। পুনর্গঠনের গতি গোয়েন্দা সংস্থার পূর্বাভাসের চেয়েও বেশি।

আরেকটি সূত্র জানায়, রাশিয়া ও চীনের সহায়তা এবং প্রত্যাশিত মাত্রায় ক্ষয়ক্ষতি না হওয়ায় ইরান দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। সংঘাত চলাকালেও চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সরবরাহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে ড্রোন হামলার ওপর বেশি নির্ভর করতে পারে। এতে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে। মঙ্গলবার (১৯ মে) তিনি দাবি করেন, আবার বোমা হামলা শুরুর সিদ্ধান্ত থেকে তিনি মাত্র “এক ঘণ্টা দূরে” ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News