1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব একাধিক প্রতিষ্ঠানের”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের একাধিক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ৫০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ইউনিট প্রতি ১ টাকা ৬১ পয়সা এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৮৬ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।

বিইআরসি জানায়, প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে পিডিবির গড় ব্যয় হচ্ছে ৮ টাকা ৫৭ পয়সা এবং বিতরণ ব্যয় ৯২ পয়সা। বর্তমানে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় বিক্রয়মূল্য ৯ টাকা ২০ পয়সা হওয়ায় প্রতি ইউনিটে ২৯ পয়সা ঘাটতি থাকছে। এই ঘাটতি সমন্বয়ের জন্যই নতুন মূল্য প্রস্তাব আনা হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে তাদের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার ৮৯৭ কোটি টাকা হতে পারে। এ কারণে তারা ইউনিট প্রতি ৫০ পয়সা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

ডিপিডিসি জানিয়েছে, পাইকারি বিদ্যুতের দাম ও হুইলিং চার্জ অপরিবর্তিত থাকলে ১ টাকা ৬১ পয়সা সমন্বয় করলেই আর্থিক ভারসাম্য বজায় থাকবে। তবে পাইকারি পর্যায়ে দাম ৫ থেকে ২০ শতাংশ বাড়লে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ২৪ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ইউনিট প্রতি ৮৫ পয়সা এবং নেসকো ১ টাকা ৬৬ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠন ও বিভিন্ন পক্ষ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News