1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“গণমাধ্যমের পৃষ্ঠপোষক এখনও পরিবর্তন হয়নি—তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক কাঠামো এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম কমিশন গঠনের জন্য দ্রুত একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যার যার স্বার্থে সরকার ও মালিকপক্ষ গণমাধ্যমকে নিয়ন্ত্রণের সুযোগ নেয়, ফলে অপসাংবাদিকতা তৈরি হয়। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রশংসা পাওয়া যাচ্ছে, যা ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকার সবসময় স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায় এবং মতপ্রকাশে বাধা দেয় না। তিনি আরও বলেন, মিথ্যা তথ্য প্রচার একটি অপরাধ হলেও সরকার স্বাধীন গণমাধ্যমের পক্ষে অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, দেশের সাংবাদিকদের প্রধান সমস্যা অর্থনৈতিক নিরাপত্তা। অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠানে বেতন কাঠামো, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা নেই, ফলে সাংবাদিকরা নানা সংকটে কাজ করছেন।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News