1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“আওয়ামী লীগ ফিরে আসেনি, দম্ভ ও বিভ্রান্তিমূলক আচরণ ফিরে এসেছে—আসিফ নজরুল”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নতুন করে ফিরে আসেনি, বরং তাদের দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা আবারও প্রকাশ পেয়েছে—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার প্রসঙ্গে আরেক সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বিভিন্ন কারণ উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও সামাজিক ঘটনার পর থেকেই দলটির পুনরায় সক্রিয়তা দেখা যাচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News