1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি বলেন, হাটের বাইরে বা রাস্তায় গরুর গাড়ি কিংবা পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। একই সঙ্গে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জাল টাকা শনাক্তে প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে বিশেষ মেশিনও রাখা হবে।

তিনি ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দুই সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News