1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়–এ ফিরিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সচিবালয়ে তাদের পূর্ববর্তী পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। যদিও আদেশটি ১৯ মে জারি হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।

একইসঙ্গে পৃথক অফিস আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয়টির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News