1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সবুজবাগে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর সবুজবাগ থানার অভিযানে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মোঃ নয়ন মাতুব্বর (২৭)। শনিবার (১৯ মে) সকাল ৯:০৫ ঘটিকায় উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাসাবো এলাকার বিলাস ট্রেইলারিং অ্যান্ড ফেব্রিক্সের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে নয়ন মাতুব্বরকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News