1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ টাকা জরিমানা, বিপুল ভেজাল সেমাই ধ্বংস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

ঢাকার কেরাণীগঞ্জে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জনাব জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেরাণীগঞ্জ-এর নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় কোনাখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে মোঃ রুবেল ও মোঃ মনির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News