1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেন থেকে ৩২০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে রেলস্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির তথ্য অনুযায়ী, ভারতীয় সীমান্তের বনগাঁ ও কলকাতা এলাকা থেকে চোরাকারবারীরা ট্রেনের মাধ্যমে এসব নিষিদ্ধ সিরাপ বাংলাদেশে পাঠায়। পরে বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর স্থানীয় চক্র এগুলো সংগ্রহ করে নেয়।

স্থানীয়দের অভিযোগ, শুধু পণ্যবাহী ট্রেনই নয়, যাত্রীবাহী ট্রেনেও বিভিন্ন চোরাই পণ্য পাচার হচ্ছে। নিয়মিত অভিযান চললেও এসব চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News