1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ জন নিহত হয়েছে। এছাড়া ১৩টি ভবন ধসে পড়েছে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সোমবার (১৮ মে) স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে গুয়াংসির লিউঝৌ শহরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে এক দম্পতির মৃত্যু হয়েছে—স্বামীর বয়স ৬৩ বছর এবং স্ত্রীর বয়স ৫৩ বছর।

এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য অভিযান চলছে। প্রায় ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের পর মানুষ ভবন থেকে দ্রুত বাইরে বের হয়ে আসে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছে। উদ্ধার কাজে কুকুরও ব্যবহার করা হচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চীনের তিব্বত অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News