1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি মার্কিন সেন্টকমের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ৮০টিরও বেশি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অত্যন্ত কার্যকর হয়েছে এবং নির্ধারিত বেশিরভাগ লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে। এর মধ্যে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে তিনি জানান।

হকিন্স বলেন, এখন ইরান আগের মতো বড় ধরনের হুমকি তৈরি করতে পারছে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

তিনি অভিযোগ করেন, ইরান বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এছাড়া তিনি জানান, ইরান-সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে।

তবে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি স্থিতিশীল না হলে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত আরও বাড়তে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News