1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযানে বিপুল ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পরিদর্শক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে উত্তরা সার্কেলের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে ২০২৬) বিকাল ৫:০০ ঘটিকায় দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ জহিরুল ইসলাম @ শ্যাপন (৪৫)
২। জান্নাত ফেরদৌস এনি (৩২)

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। একইসাথে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি Samsung ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তারা এসব মাদক সরবরাহের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News