1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ জোরদার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ঘনঘন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (১৭ মে) সকালে এলপিজি খাতে সেফটি ও সিকিউরিটি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, শুধু সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করলেই হবে না, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ। তাদের মতে, অসচেতনতা ও নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় বাসাবাড়িতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ ধরনের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় এলপিজি অটোগ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অটোগ্যাস স্টেশনের লাইসেন্স প্রক্রিয়া সহজ ও কার্যকর করার আহ্বান জানান।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পখাতে এলপিজির ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এই খাতের সম্প্রসারণ যেন নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, এলপিজি খাতে অনিয়ন্ত্রিত সম্প্রসারণ নয়, বরং একটি রেগুলেটেড সিস্টেমের মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News