1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ইসরাইলের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

ইসরাইলের পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রোববার (১৭ মে) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ–এর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, জারি করা পরোয়ানাগুলোর মধ্যে তিনটি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং দুটি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে সুনির্দিষ্টভাবে কবে এসব পরোয়ানা জারি করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

আইসিসি সাধারণত নিরাপত্তাজনিত কারণে গোপনে পরোয়ানা জারি করে এবং পরে তা প্রকাশ করে থাকে। এ বিষয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্টেট অ্যাটর্নি অফিস এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

সেই সময় আইসিসি প্রসিকিউটর করিম খান আবেদন করার পর এসব পরোয়ানা জারি করা হয়। অভিযোগ ছিল, গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News