1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব।

শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে হজযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে বিমানের টিকিটের মূল্য প্রায় ১ লাখ টাকায় নেমে আসতে পারে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হবে বলেও তিনি জানান।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি ও তাঁবু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হলেও নানা চ্যালেঞ্জ ছিল। তবে মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News