1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় নতুন করে স্বর্ণের দর সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা।

অন্যদিকে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪৯৫ টাকায়, ২১ ক্যারেটের ৪৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও মজুরি যোগ করে বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News