1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

“দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

দেশে ভোটারের সংখ্যা আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত হালনাগাদ তালিকায় এসব তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

ইসি জানায়, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News