1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সীমান্তে কাঁটাতার ইস্যুতে বাংলাদেশ বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

সীমান্তে কাঁটাতারের বেষ্টনী নির্মাণ নিয়ে ভারতের একটি অঙ্গরাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নো ম্যানস ল্যান্ড বজায় রেখে ভারত সীমান্তে কাঁটাতারের বেষ্টনী দিতে চাইলে তা দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হবে। ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল বা রাজনৈতিক বক্তব্য তাদের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “ভারতের অঙ্গরাজ্যের কোনো বিজয়ী দল সীমান্ত নিয়ে বক্তব্য দিলে সেটির জবাব আমরা দিতে পারি না। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকেই আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।”

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেন কোনো ধরনের ‘পুশ ইন’ না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News