1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২১ জুন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২১ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তবে তাদের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধ বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল মার্কিন ডলার, সৌদি রিয়াল, ইউরো, দিরহাম, সিঙ্গাপুর ডলার, ব্রিটিশ পাউন্ডসহ অন্যান্য মুদ্রা।

এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News