1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১১ মে) ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করেছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ অনেকটাই সাদৃশ্যপূর্ণ। ফলে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনা, জ্ঞান বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News