1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি ‘এ টু আই স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় ওয়াকিমুল ইসলাম তার উদ্ভাবিত ব্যাটারি চালিত ছোট বাহনটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন এবং পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান।

প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ বাহন তৈরির জন্য ১৭ বছর বয়সী ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেন। পাশাপাশি তিনি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, একসময় তিনি সারাদিন ঘরে থাকতেন এবং বাইরে চলাফেরা করতে পারতেন না। নিজে স্বাধীনভাবে চলাচলের চিন্তা থেকেই তিনি এই স্মার্ট কার তৈরির কাজ শুরু করেন। তিনি বর্তমানে যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

তিনি আরও জানান, পর্যাপ্ত সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্ক মানুষেরও কাজে আসবে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে চলাচল সক্ষম।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News