1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“মে মাসের প্রথম ৬ দিনে দেশে এলো ৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

চলতি মে মাসের প্রথম ৬ দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে, গত এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এছাড়া জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর ও ডিসেম্বরসহ গত কয়েক মাসেও ধারাবাহিকভাবে প্রবাসী আয় বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News