
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে টিআইবি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পরামর্শগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি, এসব অঙ্গীকার বাস্তবায়নে সরকার সাধ্যমতো কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply