1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দেশের নতুন পাঁচ উপজেলা গঠন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত বৈঠকে নতুন প্রশাসনিক ইউনিট হিসেবে অনুমোদন পায়—

  • বগুড়া সিটি করপোরেশন
  • মোকামতলা উপজেলা (শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে)
  • মাতামুহুরী উপজেলা (চকরিয়া উপজেলা বিভক্ত করে)
  • রুহিয়া উপজেলা
  • ভুল্লী উপজেলা
  • চন্দ্রগঞ্জ উপজেলা

এর ফলে দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়ালো ১৩টি। নতুন সংযোজিত বগুড়া সিটি করপোরেশন হবে দেশের সর্বশেষ সিটি করপোরেশন।

বর্তমানে দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে—
ঢাকা উত্তর সিটি করপোরেশন,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,
চট্টগ্রাম সিটি করপোরেশন,
খুলনা সিটি করপোরেশন,
রাজশাহী সিটি করপোরেশন,
বরিশাল সিটি করপোরেশন,
সিলেট সিটি করপোরেশন,
রংপুর সিটি করপোরেশন,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন,
গাজীপুর সিটি করপোরেশন,
কুমিল্লা সিটি করপোরেশন এবং
ময়মনসিংহ সিটি করপোরেশন।

এদিকে, নতুন পাঁচটি উপজেলা যুক্ত হওয়ায় দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫ থেকে বেড়ে ৫০০-তে উন্নীত হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News